আকতার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৪টি গ্রামের ৮৪টি পরিবার। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সোহেল আকতার। এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মীর রেজাউল করিম (এমপির পিএস), পৌর মেয়র ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব ,যুগ্ন-সম্পাদক আবু সাইদ আল মাহাবুব চন্দন এবং সহ আরো অনেকে।
বিদ্যুৎ উদ্বোধনের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় কারন দেশ স্বাধীন হওয়ার পর থেকে গ্রামবাসির আশার ফল আজ তাদের ঘরে উপস্থিত।