• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

Picture Chilmari- 07.04.2015-1চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যেকুড়িগ্রামের চিলমারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের ন্যায় ‘নিরাপদ পুষ্টিকর খাবার-সুস্থ্য জীবনের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রেন্ডশীপ ও টিডিএইচ ফাউন্ডেশনের সহায়তায় একটি র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শহিদুল ইসলাম, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, ফ্রেন্ডশীপের সুপারভাইজার স্বপন বর্মন ও টিডিএইচ ফাউন্ডেশনের সুপারভাইজার মাইকেল জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা
মঙ্গলবার কুড়িগ্রামের চিলমারীতে বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ আসলাম মোল্লার সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীরবিক্রম। সভায় নববর্ষ উপলক্ষ্যে দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভা যাত্রা, পান্তা ভাতের আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।দিবসটি উদযাপন উপরক্ষ্যে একাধিক উপ কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতি সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,এনজিও প্রতিনিধি,সরকারী দপ্তর সমূহের কর্মকর্তা ,সাংবাদিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠণের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ