• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার
/ Uncategorized

হিলি সীমান্তে চোরাচালানীর মৃত্যুর ঘটনায় পার্বতীপুরে মামলা

Mamlaপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানায় সীমান্তে নিহত ভারতীয় চোরাচালানীর মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে বিজিবি’র নায়েক হারুন অর রশিদ বাদী হয়ে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন (মামলা নং ৫/১৫ তাং ৮-৪-১৫ ইং)। রেলওয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) একেএম লুৎফর রহমান জানান, মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে পার্বতীপুর থেকে জয়পুরগামী একটি মালবাহী ট্রেন সীমান্তবর্তী হিলি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ৫০/৬০ জন ভারতীয় চোরাচালানী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও শাড়ী নিয়ে ট্রেনে ওঠানোর চেষ্টা কালে সীমান্তে কত্যবরত বিজিবির সদস্যরা বাধা দিলে চোরাচালানীরা বিজিবি কে লক্ষ্য করে গুলি ও রেল লাইনের পাথর ছুড়লে পাথরের আঘাতে ঘটনাস্থলেই বিজিবির সদস্য রাসেল মিয়া ও গোলাম মোস্তফা আহত হয়। এসময় আত্মরক্ষার জন্য বিজিবির সদস্যরা ১৭ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। বিজিবির গুলিতে ভারতীয় চোরাচালানী বিটন রায় (৩২) পিতা বৈদ্য রায় সাং দক্ষিণ বাসুদেবপুর থানা হিলি জেলা দক্ষিণ দিনাজপুর ভারত নিহত হয়। তার কাছ থেকে ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২০ পিচ শাড়ী উদ্ধার করা হয়।

ট্রাক্টর চালকের কারাদন্ড
পার্বতীপুরে ট্রাক্টর যোগে অবৈধভাবে বালু বহনের অভিযোগে ১ ট্রাক্টর চালককে কারাদন্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলাম এই কারাদন্ড প্রদান করেন।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ট্রাক্টর যোগে হলদীবাড়ী রেল গেটে নিয়ে নামানোর সময় পার্বতীপুর মডেল থানা পুলিশের এএসআই নুরুল হুদা বালু বোঝাই ট্রাক্টর টি আটক করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করলে আদালতের বিচারক অবৈধভাবে বালু বহনের অভিযোগে ট্রাক্টর চালক তাজুল ইসলাম (৩০) এক দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর ম্যাড়েয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।

পলাতক আসামী গ্রেফতার
পার্বতীপুরে রেলওয়ে থানা পুলিশ পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। ধৃতকে দিনাজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। পার্বতীপুর রেলওয়ে থানাধীন রেলওয়ে ঢাউন পুলিশ ফাড়ির ইনচার্জ এএস আই আব্দুল বাতেন জানান, রেল থানার একটি মামলার পলাতক আসামীর নামে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী করা হলে আজ বুধবার সকালে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে শহরের রেলওয়ে এলাকার ফকির টোলা মৃত আব্দুস সামাদের পুত্র পলাতক আসামী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৩৫) কে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ