• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা
/ Uncategorized

ঢাকার দক্ষিণে বিএনপি’র দলীয় প্রার্থী মির্জা আব্বাস

Abbasঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দক্ষিণ অংশে মির্জা আব্বাসকেই যোগ্য মনে করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য তাকেই দলের পক্ষ থেকে চূড়ান্ত সমর্থন দেয়া হয়েছে।

এ এলাকা থেকে বিএনপিপন্থি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাক ড. আসাদুজ্জামান রিপন, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পিন্টুর মনোনয়ন বাতিল হয়।

আব্দুস সালামের স্ত্রী অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালাম জানিয়েছেন, বুধবার রাতে নেত্রী ৩ জন প্রার্থীকে ডেকে তদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মির্জা আব্বাসের পক্ষে কাজ করার কথা বলেছেন। এরপর আজ (বৃহস্পতিবার) আব্দুস সালামের প্রার্থিতা প্রত্যাহার করা হলো।

জানা গেছে, ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী মো. মনিরুল ইসলাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে আব্দুস সালামের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আব্দুস সালাম আইনজীবীদের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি আত্মগোপনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ