• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার
/ Uncategorized

মাগুরায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Lasমাগুরা : মাগুরা সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী এলাকা থেকে শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকাল সাড়ে ৭টার দিকে আলমখালি ব্রিজের কাছে পশ্চিম রামনগর এলাকায় রাস্তার পাশে একটি লিচু বাগানে হাত পা বাঁধা গুলিবিদ্ধ রক্তাক্ত লাশটি দেখতে পায় এলাকাবাসী। এ সময় তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান-  লাশের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে রাতে পাশের এলাকা থেকে ওই যুবককে ধরে নিয়ে এসে ঝিনাইদহ সীমান্তের আলমখালি এলাকায় হাইওয়ের পাশে নির্জন স্থানে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ