• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খোকনের ইলিশ মাছ, আব্বাস পেলেন মগ

dcc(6)ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন মগ এবং আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ইলিশ মাছ প্রার্থী। রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে শুক্রবার সকাল ৯টায় এ প্রতীক বরাদ্দ শুরু হয়।

মির্জা আব্বাসসহ ৭ জন হাতি চাওয়ায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। লটারিতে মির্জা আব্বাস পেয়েছেন মগ প্রতীক। এ ছাড়া আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনসহ আরও ৬ জন ইলিশ মাছ প্রতীক চেয়েছিলেন।

তখন সাঈদ খোকন অন্যদের উদ্দেশে বলেন, ‘এটা আমার বাবার প্রতীক। এই প্রতীক নিয়ে আমার বাবা মেয়র নির্বাচিত হয়েছিলেন। এটা আমার আবেগের প্রতীক। আপনারা যদি এই প্রতীক আমাকে ছেড়ে দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’ এরপর সবাই তাকে সমর্থন দিলে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ সাঈদ খোকনকে ইলিশ মাছ প্রতীক বরাদ্দ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ