• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি প্রার্থীর প্রচারণায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার মেয়ে

tabithঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকেই সমর্থন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সমর্থনদানের কথা জানান বিএনপিপন্থি বুদ্ধিজীবী ড. এমাজউদ্দিন আহমেদ। তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

এর পরপরই খালেদা জিয়ার বাসায় যান তাবিথ আউয়াল, তার মা, ছোট ভাই ও স্ত্রী। সেখান থেকে বেরিয়ে তাবিথ জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে সমর্থন দেয়ায় তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ দিয়েছেন।

তাবিথ জানান, তিনি ঢাকাকে ‘আন্তর্জাতিক শহরে’ পরিণত করার পরিকল্পনা রেখে তার নির্বাচনী ইশতেহার তৈরি করছেন। তিনি আরো জানান, খালেদা জিয়া তার পক্ষে প্রচারণায় নামার কথা বলেছেন। এছাড়া প্রচারণায় তার সঙ্গে থাকবেন তার বাবা খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, তার মা নাসরিন ফাতেমা আউয়াল, ভাই তাফসির আউয়ালকে ও স্ত্রী সোহেলী।

উল্লেখ্য, তাবিথের স্ত্রী সোহেলী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর মেয়ে। আর উত্তরে আওয়ামী লীগ সমর্থিত শক্ত প্রার্থী আরেক ব্যবসায়ী আনিসুল হক। ফলে একদিকে আনিসুলের পক্ষে আওয়ামী লীগ নেতারা অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের ঘরের মেয়ে যখন প্রচারণায় নামবেন সেই দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে আছে ঢাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ