• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে সিরাজগঞ্জে ট্রাক ভাঙচুর

Vangcurসিরাজগঞ্জ: যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে ক্ষুব্ধ জামায়াত-শিবির কর্মীরা সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সড়কে একটি ট্রাক ভাঙচুর করেছে। এসময় ওই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা করে তারা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দের বানিয়াগাঁতী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অন্ধকারের মধ্যে কয়েক দুর্বৃত্ত নাটোর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুরগামী কয়লাবাহী একটি ট্রাকে ঢিল ছুড়ে ভাঙচুর ও এর গতিরোধ করে। এ সময় চালক ও হেলপার ট্রাক থেকে নেমে পালিয়ে গেলে দুর্বত্তরা পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে মহাসড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হলে টের পেয়ে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মোতাহার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনার পর থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে যৌথবাহিনীর সদস্যদের চেষ্টায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে ফেললে রাত পৌনে ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ