• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশজুড়ে রেড এলার্ট জারি

Policঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ও আলবদর কমান্ডার মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকর হয়েছে। এ রায়কে কেন্দ্র করে যাতে দেশে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সেই লক্ষে দেশব্যাপী রেড এলার্ট জারি করা হয়েছে বলে বাংলানিউজকে একাধিক পুলিশ সুপার (এসপি) নিশ্চিত করেছেন।
এছাড়া এই ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে নাশকতারোধে সারাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়। বিশেষ করে মহাসড়কগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এইকভাবে রাজধানী ঢাকা রয়েছে কড়া নিরাপত্তায়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নিরাপত্তায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে রাজধানীর কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে সদা তৎপর।
নিরাপত্তার কথা জানিয়ে এলিট ফোর্স বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, দেশবাসীর নিরাপত্তার জন্য র‌্যাব সদা প্রস্তুত থাকে।
কিন্তু বিশেষ করে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা দমনে র‌্যাব প্রস্তত রয়েছে। এই বিষয়ে সারা দেশে ৠোবের প্রত্যেকটি ব্যাটালিয়্যানকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা মোতাবেক সবগুলো ব্যাটালিয়্যান দায়িত্ব পালন করছে।
মুফতি মাহমুদ খান আরও বলেন, ফাঁসির রায় কার্যকরের পর যেন কোনভাবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেই দিকে আমাদের সর্বোচ্চ দৃষ্টি আছে।
তিনি বলেন, এই সময়ে যে বা যারা আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড ঘটানো চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। পাশাপাশি তাদের ধরে যথাযথ আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ