• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মন্দিরে হামলা, চড়ক পূজা ‘বন্ধ’

মন্দির পরিচালনা কমিটির সভাপতি রবি সাহা বলেন, ভোরে রাতে ৫০/৬০ জন লোক দেশি অস্ত্রে সজ্জিত হয়ে মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে ১০টি প্রতিমা ও মন্দিরে ভাংচুর করে। এ সময় তারা প্রতিমার শরীরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

রবি সাহা জানান, এই ঘটনার প্রতিবাদে মন্দির অঙ্গনে আয়োজিত সোমবারের চৈত্র সংক্রান্তির চড়ক পূজা ও মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার পরপরই উল্লাপাড়ার ইউএনও মোহাম্মদ শামীম আলম, সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী ও ওসি তাজুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে দুটি হাতবোমা ও কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ