• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত

unnamed-6সিসি নিউজ: নানা আয়োজনে পালন করা হয়েছে সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস । ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ১২ এপ্রিল পাক হানাদার বাহিনী সৈয়দপুরের অর্ধশতাধিত মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য ডা. জিকরুল হক, ডা. বদিউজ্জামান, ডা. সামসুল হক, তুলশিরাম আগরওয়ালা, বাবু রামেশ্বরলাল আগরওয়ালা, যমুনা প্রসাদ কেডিয়া, রেলওয়ে কর্মকর্তা ডা.ইয়াকুব আলী, আয়েজ উদ্দিন, ডা.মোবারক আলীসহ নেতৃস্থানীয় ব্যক্তিদের সৈয়দপুর সেনানিবাসে হাত পা বেঁধে রাখা হয়েছিল। এরপর ১২ এপ্রিল তাদের চোখমুখ বেঁধে রংপুর সেনানিবাসের নিসবেতগঞ্জে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। পাশাপাশি এই দিনে সৈয়দপুর রেলওয়ে কারখানার পদস্থ কর্মচারীদের বাড়ি থেকে ডেকে এনে পাকসেনা ও তাদের অবাঙ্গালী দোসররা হত্যা করে। নৃশংস হত্যাযজ্ঞের দিনটি সেসময় থেকে প্রতিবছর ১২ এপ্রিল স্থানীয় শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে।

দিবসটি পালনে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রজম্ম’৭১ যৌথভাবে নানা কর্মসূচি পালন করে। রবিবার (১২ এপ্রিল) সকালে স্মৃতি অম্লান চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন, সকল প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, বুকে কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি, প্রতিকী অনশন, স্মৃতিচারণ অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মৃতি অম্লান চত্বরে আয়োজিত প্রতীক অনশন কর্মসূচি শেষে সেখানে স্মৃতিচারণমূলক সভায় বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তন আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, মুজিবুল হক, রাবেয়া আলিম, সৈয়দপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, আলহাজ্ব বখতিয়ার কবির প্রমুখ। সভাপতিত্ব করেন শহীদ পরিবারের সন্তান মঞ্জুর হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরেক শহীদ পরিবারের সন্তান মহসিনুল হক মহসিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ