• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত

Saidpurসিসি নিউজ: সৈয়দপুরে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬০তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয়েছে। গত ১০ এপ্রিল হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েসনের উদ্যোগে সৈয়দপুর রেলওয়ের মর্তুজা ইনস্টিটিউটে নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল দোয়া মাহফিল, র‌্যালী ও আলোচনা সভা।
এসোসিয়েসনের সভাপতি ডা: জাবেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডা. শাহ মো. রমজান আলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা. নাজমুল হক, ডা. আ. রাজ্জাক, ডা. শাহ তোফাজ্জল হোসেন, ডা. মাওলানা নাসিম মাজহারী। এর আগে একটি র‌্যালী মর্তুজা ইনস্টিটিউট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয়।
দিবসটি পালনের পুরো অনুষ্ঠানটি সঞ্চালয়নে ছিলেন ডা. নাছিম রেজা শাহ ও ডা. শাহানাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ