টাঙ্গাইল : টাঙ্গাইলে পুলিশের একটি পিকআপ খাদে পড়ে এক পুলিশ সদ্যসের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য।
সোমবার ভোর পাঁচটার দিকে ঘাটাইলে উপজেলার সাগরদীঘির সানবান্দা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেসুর রহমান জানান, প্রতিদিনের মতো সাগরদিঘী পুলিশ ফাঁড়ির সদস্যরা সাগরদিঘী-গারোবাজার সড়কে টহল দিচ্ছিলেন। এক পর্যায়ে ভোরে উপজেলার সানবান্দা এলাকায় পৌঁছলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঘাটাইল থানার নায়েব এবং দুর্ঘটনাকবলিত গাড়ির চালক রেজাউল করীম (৩৫) মারা যার। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।
এতে আহত হয় আরো তিন পুলিশ সদস্য। তারা হলেন- ঘাটাইল থানার উপ-পরদির্শক (এসআই) আব্দুল ওহাব, নায়েক মমিন ও মজনু। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ ঘাটাইল থানায় রয়েছে।