• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ১৭ ছাত্রী হাসপাতালে

1428918879সিসি ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার লেংড়ার বাজার আলিম মাদ্রাসার শ্রেণিকক্ষে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুইদফায় ১৭ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার অসুস্থ ১১ ছাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার অসুস্থ হয় আরো ছয়জন।
তারা হলো- ৬ষ্ঠ শ্রেণির লামিয়া আক্তার, শিউলি বেগম, ৭ম শেণির জেসমিন আক্তার, সুমাইয়া আক্তার, শাকিলা বেগম, ৮ম শ্রেণির ইয়াসমিন আক্তার , মনিরা খাতুন, ৯ম শ্রেণির শারমিন আক্তার, আকলিমা খাতুন, পারুল আক্তার, নুসরাত জাহান, ১০ শ্রেণির রুমা আক্তার, রেবেকা খাতুন, তাছলিমা আক্তার, আকলিমা আক্তার ও শামীমা আক্তার। তাদেরকে মুক্তাগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঐ মাদ্রাসাসহ আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমীন জানান, সকাল সাড়ে ১০টায় শ্রেণিকক্ষের ঢোকার আগেই মাদ্রাসা মাঠে প্রথমে ১০ শ্রেণির ছাত্রী রেবেকা ইয়াসমিন অজ্ঞান হয়ে পড়ে। এরপরেই বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা একে একে অজ্ঞান হয়ে পড়তে থাকে। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখন তারা সুস্থ।
আক্রান্ত শিক্ষার্থী আকলিমা খাতুন জানান, শ্রেণী কক্ষে হঠাত্ তার খারাপ লাগতে শুরু করে এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ