• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা

1428923005সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। এছাড়াও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকেও কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলম বাংলা নববর্ষের এ শুভেচ্ছা কার্ড বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে পৌঁছে দেন।
সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে বিরোধী দলীয় নেতার পক্ষে তার সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম, বিকেল ৩টা ৫৫ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে তার একান্ত সচিব সাইদুল আলম এবং বিকেল ৫টা ১৫ মিনিটে বিএনপি চেয়ারপার্সনের পক্ষে তার নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দীন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলমের কাছ থেকে বাংলা নববর্ষের এ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন। খবর বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ