• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

edu-rangpur medicleরংপুর : আধিপত্য বিস্তার নিয়ে বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজের ডা. মুক্তা ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় রংপুর মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে কলেজ বন্ধ ঘোষণার কথা জানান কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে ভোর সাড়ে পাঁচটার দিকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সরোয়ারের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ডা. মুক্তা ছাত্রাবাসে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে ছাত্রলীগ সভাপতি শহীদুজ্জামান শহীদ, তার ছোট ভাই আসাদ ও ছাত্রলীগ নেতা আসিক ফেরদৌসকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় ওই ছাত্রাবাসের ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নম্বর কক্ষ ব্যাপক ভাঙচুর করে ল্যাপটপসহ অন্যান্য মালামাল লুট করা হয় বলে জানিয়েছে ছাত্রলীগ।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সংঘর্ষের ঘটনায় কলেজের একাডেমিক কমিটির বৈঠক হয়। সেখানে  রংপুর মেডিক্যাল কলেজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের বেলা তিনটার মধ্যে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন জানান, উদ্ভূত পরিস্থিতিতে রংপুর মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের বুধবার বেলা তিনটার মধ্যে হল ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ