• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

gazipurগাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কড্ডা এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ  তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ি হাইওয়ে ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, সকালে কড্ডা ব্রিজ এলাকায় গাজীপুরগামী আজমেরি পরিবহনের একটি বাসকে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী (১৮) নিহত হন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল সালাম সরকার জানান, হাসপাতালে আনার পর ওই দুর্ঘটনায় আহত আরো দুইজন পুরুষ (৪৫) ও (৬০) নিহত হয়েছেন।

এ ছাড়া এলাকাবাসী দুর্ঘটনায় আহত আলম (৩৫), সুরুফা (২২), মাসুদ (৩০), ফরিদুর রহমান (২৪) হাবিজ উদ্দিন (৪০) ও ইসমাইলকে (৩৪) উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে মাসুদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং ইসমাইল ও হাবিজ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ