• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এক সপ্তাহের মধ্যে সৌদি ভিসা

1429071202ঢাকা: সৌদি সরকার আগামী ২০ এপ্রিল থেকে বাংলাদেশি শ্রমিকদের ভিসা ইস্যু করবে বলে ঘোষণা দিয়েছে। সম্প্রতি দেশটির আন্তর্জাতিক বিষয়ক উপ-শ্রমমন্ত্রী আহমেদ আল ফায়িদ শ্রম মন্ত্রণালয়ের পক্ষে এ ঘোষণা দেন। আহমেদ আল ফায়িদ ও বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সৌদিতে শ্রমিক পাঠানোর বিষয়ে গত মাসে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর করেন।

আহমেদ আল ফায়িদ জানান, সৌদি আরবের ভিসা পেতে দুটি মৌলিক যোগ্যতা থাকতে হবে। প্রথমত তাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দ্বিতীয়ত, কোনো ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা যাবে না। সেই সঙ্গে নিজের পেশা সম্পর্কে প্রশিক্ষণ থাকতে হবে এবং সৌদি আরবের সংস্কৃতি, পরিবেশ ও ধর্ম সম্পর্কে সচেতন থাকতে হবে।

১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা ইস্যু করবে সৌদি সরকার। গৃহকর্মীদের জন্য ভিসা ইস্যুর মাধ্যমে শুরু হবে প্রথম ধাপ। চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে ড্রাইভার, মালিসহ অন্যান্য ক্যাটাগরিতে বাংলাদেশি পুরুষ শ্রমিকের ভিসা দেওয়া হবে।

জানুয়ারি মাসে সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল ফাকিহ সৌদি আরবে দক্ষ শ্রমিক নিয়োগের ঘোষণা দেন। তার ঘোষণার ভিত্তিতেই ২০ এপ্রিল থেকে বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়া শুরু হবে। – See more at: http://www.swadesh24.com/2015/04/15/51177.php#sthash.uz7qNpss.dpuf


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ