সিসি নিউজ: “পুজা-পর্বন চলবে না, হরি মন্দির/দুর্গা মন্দির থাকবে না। হিন্দু ব্যাটা পালাও ভারতে, এদেশ মোদের, দিব না আর জীবন। জামায়াত-শিবির বাংলাদেশ জিন্দাবাদ। মোদের শপথ রক্তাক্ত জীবন, কতো জীবন লাঞ্চিন/কত জীবন ফাঁসি-হিন্দু ব্যাটার হবে না এদেশের মাটি। এদেশ মোদের রক্তে রঞ্জিত, স্বাধীনতার সাধ কত? ফাঁসি দেখবে কত জগতবাসী। হঠাও অভিযান হিন্দু ব্যাটার নেই স্থান।”
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাকিনা চাঁপানী সার্বজনিন পুরাতন দুর্গামন্দিরে মঙ্গলবার ভোররাতে আগুন দিয়ে এমন দুটি পোস্টার সাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় মন্দিরটি সম্মুখভাগের গ্রিলসহ সামনের খুটি পুড়ে গেছে। এলাকাবাসী দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে না পারলে পোস্টারের একটি লাইনে লেখা রয়েছে জামায়াত-শিবির বাংলাদেশ জিন্দাবাদ। এ থেকে অনেকের ধারণা ঘটনাটি যুদ্ধাপরাধীর মামলায় ফাঁসিতে দণ্ডিত কামারুজ্জামানের পক্ষ অবলম্বন করে জামায়াত শিবির এই ঘটনা ঘটিয়েছে।
ঘটনার পর থেকে ওই এলাকার বসবাসরত প্রায় ৪০০ হিন্দু সম্প্রদায়ের পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে