• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিলমারীতে বাংলা বর্ষবরণে মঞ্চ মাতালেন ইউএনও

Picture_চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪২২কে।
সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সানভিউ ক্লাব ও জীপসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় ইচ্ছে ঘুড়ি, রেডিও চিলমারীসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভাইস চেয়ারম্যান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম প্রমুখ গান পরিবেশন করেন। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ