• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিছিল-শোভাযাত্রা করলে প্রার্থিতা বাতিল

ECঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রার্থী নির্বাচনী আচরণবিধি না মনে মিছিল ও শোভাযাত্রা বের করবে কমিশন তাদের প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শাহ নেওয়াজ  বলেন, ‘নির্বাচনী মিছিল ও শোভাযাত্রা বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাদের আরো কঠোর হতে বলা হচ্ছে। কাজেই এরপরও কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি মিছিল করে প্রচারণা চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলে জানান তিনি।

নির্বাচনী ক্যাম্প স্থাপনের বিষয়ে তিনি বলেন, ‘মেয়র প্রার্থীরা প্রতি থানায় একটি ক্যাম্প স্থাপন করতে পারবে। কাউন্সিলর প্রার্থীরা ৩০ হাজার ভোটারের জন্য একটি ক্যাম্প, তবে সর্বোচ্চ তিনটি ক্যাম্প স্থাপন করতে পারবেন। এক্ষেত্রে ক্যাম্প অফিসে টেলিভিশন-ভিসিআর-ভিসিডি ইত্যাদি ব্যবহার করতে পারবেন না।’

নির্বাচনী প্রচারণায় মাইকের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিধি অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইকে প্রচারণা চালানোর বিধান আছে। প্রার্থীরা এ ক্ষেত্রে প্রতি ওয়ার্ডে প্রচারণার জন্য একটি ও পথসভায় একটি মাইক ব্যবহার করবেন। কেউ একাধিক মাইক ব্যবহার করলে বা সময়ের আগে-পরে মাইকে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

নির্বাচনী আচরণ বিধির ৬ (১) উপবিধি অনুযায়ী, প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না। এছাড়া মিছিল কিংবা মশাল মিছিল বা কোনোরূপ শোভাযাত্রা করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ