• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বিমানবন্দরে সোহেল রানাকে সংবর্ধনা

IMG_0120সিসি নিউজ: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ (সোহেল রানা) বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির অবস্থান অত্যন্ত সু-সংহত। আগামীতে দলের জন্য সুদিন অপেক্ষা করছে। তাই প্রতিটিস্তরের নেতা-কর্মীদের আরও সক্রিয় হতে হবে।
গত ৭ এপ্রিল জাতীয় যুব সংহতির পক্ষ থেকে সৈয়দপুর বিমানবন্দরে দেয়া এক সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন। সেদিন তিনি সাংগঠনিক সফরে লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। তার সফর সঙ্গী ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ব্যরিস্টার শামীম আহমেদ পাটোয়ারী।
জাতীয় যুব সংহতি পৌর শাখার আহ্বায়ক রওশন মাহানামা ও যুগ্ন আহ্বায়ক আজাহারুল ইসলাম জয়ের নেতৃত্বে তাদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ সহিদ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর যুব সংহতির আহ্বায়ক রওশন মাহানামা জানান, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টার আগমনের বিষয়টি কেন্দ্র থেকে আগেই আমাদের জানানো হয়েছিল। এরই প্রেক্ষিতে বিমানবন্দরে আমরা তাদের স্বাগত জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ