• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

pirসিসি নিউজ : বৈশাখ উপলক্ষে সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মিস্ত্রীপাড়া মোড়ে ছড়া পাঠ ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন গল্প লেখক ওয়াহেদ সরকার। এ সময় বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন নিউজ পোর্টাল সিসি নিউজ ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন রিপোটার্স ক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সাইফুল ইসলাম পলাশ, মহিলা নেত্রী কহিনুর বানু, দৈনিক বায়ান্নোর আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি জাকির আহাম্মেদ, অনলাইন টাইমস পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি আলমগীর হোসেন প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এদিকে ওই দিন বন্ধন’র নতুন কমিটি ঘোষনা করা হয়। সংগঠনের সভাপতি তাহের আলী বসুনিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সকলের সম্মতি ক্রমে তাহের আলী বসুনিয়া সভাপতি, আমিরুল হক সহ-সভাপতি, রমজান আলী সাধারণ সম্পাদক, সহ-সাঃ সম্পাদক আসাদুজ্জামান রুপম, সাংগঠনিক- তৈয়ব আলী সহ ১৩ সদস্যের একটি নতুন কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়। উপদেষ্ঠারা হলেন রইজ উদ্দিন রকি, নবীউল ইসলাম, ধীরেন চন্দ্র রায়, মাবিন খান ও কহিনূর বানু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ