• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

songorsoচট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

একই ঘটনায় আরও আহত হয়েছে ১০জন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে মহানগরীর খুলশি থানার টাইগারপাস মালিপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। নিহত যুবক আওয়ামী লীগ কর্মী সাদ্দাম হোসেন (৩২)।

খুলশি থানার ডিউটি অফিসার তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কবির মানিক ও অপর কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম শামীমের সমর্থকদের মধ্যে রাত ১১টার দিকে সংঘর্ষের সূচনা হয়।

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে কাউন্সিলর প্রার্থী কবির মানিকের সমর্থক সাদ্দাম হোসেন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ