• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা নির্বাচনের আচরণবিধি লংঘন করছেন

tofayel-2ঢাকা: বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ অভিযোগ করে বলেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি লংঘন করছেন। খালেদা জিয়া দলীয় কার্যালয়ে পুলিশ প্রটোকলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন।”
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুজিবনগর দিবসে দেশবাসীকে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, “সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবস্থা নেবে।”

তিনি বলেন, “তিনটি সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে খালেদা জিয়ার জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দেবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ