• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তা সমস্যার সমাধান জাতিসংঘ ছাড়া অসম্ভব

Tistaসিসি নিউজ: শুধু দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান হবে না। তাই এই অধিকার ফিরে পেতে বাংলাদেশকে জাতিসংঘে যাওয়া প্রয়োজন বলে মনে করেন পানি ও পরিবেশ বিশেষজ্ঞরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত তিস্তা নদী বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তারা এ মত তুলে ধরেন। সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি এ গোলটেবিলের আয়োজন করে।

এসময় জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ এন আই খান বলেন, ‘ভারতের সঙ্গে গঙ্গা নদীর সমস্যার যেমন সমাধান হয়নি, ঠিক তেমনিভাবে তিস্তা নদী সমস্যারও সমাধান হবে না। তাই এ সমাধান পেতে বাংলাদেশকে জাতিসংঘে যাওয়ার প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘বিশ্ব জনমত আমাদের পক্ষে। জাতিসংঘের মাধ্যমে সমুদ্রের ওপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। একইভাবে জাতিসংঘই পারে সম্মানের সঙ্গে তিস্তা পানির সুষম বণ্টনের ব্যবস্থা করতে।’

তিস্তা সমস্যা সমাধান না হওয়ার পেছনে কূটনীতিক ও বিশেষজ্ঞদের ব্যর্থতা কথা উল্লেখ করে পানি বিশেষজ্ঞ প্রকৌশলী এনামুল হক সমর্থন জানিয়ে বলেন, ‘জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিস্তা পানি বণ্টনের বিষয়টি তুলে ধরা যেতে পারে। এতদিন এই সমস্যার সমাধান করতে না পারার পেছনে আমাদের কূটনৈতিক ব্যর্থতার পাশাপাশি বিশেষজ্ঞদেরও ব্যর্থতা আছে। তবে বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই জাতিসংঘে তুলে ধরতে হবে।’

এসময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিলারা চৌধুরী বলেন, ‘নদী মরে যাওয়া মানে বাংলাদেশ মরে যাওয়া। তাই এ বিষয়টি নিয়ে আমাদের গণমাধ্যমকে জোরাল ভূমিকা রাখতে হবে।’

গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য দেন- ওয়াটার পার্টনারশিপের সভাপতি শহীদুল হাসান, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি জসিম উদ্দিন আহমেদ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ