• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আনিসুলের গণসংযোগ মিরপুর থেকে শুরু

Anisulঢাকা: ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক মিরপুর এলাকায় গণসংযোগ শুরু করেছেন। শনিবার সকাল ৯টা থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন।

প্রথমে যান মিরপুর-১২ মোল্লা মার্কেট এলাকায়। ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা এখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। মোল্লা মার্কেটের সামনে বসে ইলিয়াছ মোল্লা ও আনিসুল হক নির্বাচনী প্রচারণার কৌশল ঠিক করেন। মিরপুর এলাকায় নির্বাচনী পোস্টার চোখে না পড়ায় আনিসুল হক স্থানীয় সংসদ সদস্যসহ উপস্থিত নেতা-কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, সবাই মিলে কাজ করলে আমাদের সুবিধা হবে। আমাদের প্রতিপক্ষ কিন্তু বসে নেই। মোল্লা মার্কেট থেকে ভেতরে আলব্দী গ্রামের দিকে যেতেই উৎসুক জনতা তাকে গোলাপের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানান। প্রায় এক কিলোমিটার এলাকায় জনতা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে আনিসুল হকের উপর গোলাপের পাপড়ি ছিঁটাতে থাকেন।

এ সময় আনিসুল হক আওয়ামী লীগ নেতা-কর্মীদের বলেন, পাপড়িতে খুশি হবো না, ভোট চাই।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ