• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইয়েমেন থেকে ফিরলো আরো ৩৩৭ বাংলাদেশি

Yemen1ঢাকা: গৃহযুদ্ধ কবলিত ইয়েমেন থেকে দেশে ফিরে এসেছেন আরো ৩৩৭ বাংলাদেশি। আজ রোববার ভোরে বাংলাদেশ বিমানের দু’টি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

ভারতের সহায়তায় উদ্ধার করা এ বাংলাদেশিদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভারতের কেরালা থেকে তারা ঢাকায় এসেছেন বলে জানা গেছে। এ পর্যন্ত ৩৬৩ বাংলাদেশিকে ইয়েমেন থেকে ফিরিয়ে আনা হয়েছে।

বাকিদেরও খুব শিগগিরই ফিরেয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

উল্লেখ্য, গৃহযুদ্ধ কবলিত ইয়েমেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে সহায়তা করছে ভারতীয় নৌবাহিনী। তাদের সেখান থেকে উদ্ধার করে আফ্রিকার দেশ জিবুতিতে নেয়া হচ্ছে। সেখানে তাদের গ্রহণ করছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। কারণ ইয়েমেনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। ইতিমধ্যে বেশ কয়েক জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ