• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজমির শরিফের মাজারে চাদর দিলেন ওবামা

utymergtআন্তর্জাতিক ডেস্ক: ভারতের আজমিরে হজরত খাজা মঈনুদ্দীন হাসান চিসতির মাজারের জন্য একটি চাদর উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মাজারে ৮০৩তম ওরস উপলক্ষে তিনি এটি দিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে। সোমবার থেকে সপ্তাহব্যাপী ওই ওরস শুরু হতে যাচ্ছে।

শুক্রবার সকালে ওবামার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই চাদরটি চিসতি ফাউন্ডেশনের পরিচালক হাজি সৈয়দ সালমান চিসতির কাছে তুলে দেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভের্মা। ওই অনুষ্ঠানে দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ ঘটনায় ওবামাকে ধন্যবাদ জানিয়েছেন মঈনুদ্দীন চিসতির ২৭তম বংশধর হাজি চিশতি।

সোমবার ওরসের উদ্বোধনী দিনে লাল  জমিনের ওপর এমব্রোয়েডারি করা ওই চাদরটি খাজা মঈনুদ্দীন চিসতির মাজারের ওপর বিছিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন হাজি সালমান চিসতি।

এই প্রথম দক্ষিণ এশিয়ার বাইরের কোনো দেশের সরকার প্রধান আজমির শরীফের মাজারের জন্য চাদর দিলেন। এর আগে পাকিস্তান এবং শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এবং অন্যান্য নেতারা মাজারে চাদর দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ