• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে কালবৈশাখীতে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

KalBoishakhi1-jhorকিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হঠাৎ কালবৈশাখীতে জেলার ৩টি উপজেলা- পাকুন্দিয়া, কটিয়াদী ও কুলিয়ারচরে এ ঘটনা ঘটে।

 পুলিশ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে ঝড়ের সময় ঘরের ওপর একটি বিশালাকার রেইন-ট্রি গাছ ভেঙে পড়লে ঘুমন্ত অবস্থায় হযরত আলী (৩৫) ও তার ছেলে রিজন মিয়া (৭) চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

 এ ছাড়া কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের আব্দুল মান্নানের (৬০) ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রোববার ভোরে তার মৃত্যু হয়।

 অন্যদিকে নরসিংদীর বেলাবো থেকে মাছ ব্রিক্রি করে শীতল চন্দ্র বর্মণ (৩২) নামে এক জেলে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দিতে হঠাৎ ঝড়ে গাছ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই শীতল চন্দ্রের মৃত্যু হয়।

 এ ছাড়াও জেলার অন্যান্য উপজেলায় মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়ায় ধানখেত, সবজিখেত, ঘর-বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ