• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

Handঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী কাজী হাসিবুর রহমান ওরফে শাকিলকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

গত শনিবার রাত ৮টার দিকে রাজধানীর চামেলীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হলেও রোববার তা প্রকাশ করে পুলিশ।

পল্টন থানা এলাকায় বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডসহ ককটেল বোমা বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের সরকারি কাজে বাধা দিয়ে পুলিশকে আক্রমণ ও আহত করার ঘটনায় গত ১১ জানুয়ারি পল্টন থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এএলএম কাওছার আহম্মেদকে গণসংযোগের সময় গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। কাওছার আহম্মদের নামে নাশকতার পাঁচটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ