• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিশুর মেরুদণ্ড ঠিক রাখতে সঠিক স্কুল ব্যাগ কিনুন

0,,5947474_7,00লাইফস্টাইল নিউজ: সন্তান প্রথম স্কুলে যাবে৷ তার জন্য সুন্দর একটি স্কুল ব্যাগ কেনা হয়েছে৷ ব্যাগটি কি সত্যিই ছোট্ট শিশুটির উপযুক্ত? কারণ সঠিক ব্যাগ না হওয়ায় শিশুর মেরুদণ্ডে পড়তে পারে অতিরিক্ত চাপ৷ তা এড়াতে ছবিঘরে থাকছে কিছু টিপস৷
সঠিক ব্যাগ চাই

স্কুল মানেই বই, খাতা, কত কী সঙ্গে নিতে হয়৷ এসব বহন করার জন্য বাজারে রয়েছে কত সুন্দর সুন্দর ব্যাগ৷ ছোট্ট শিশুটির ওজনের সাথে ব্যাগের সাইজ, ওজন ঠিক আছে কিনা তা খুবই জরুরি৷ ব্যাগ বেশি বড় হলে, তাতে একগাদা বই খাতাসহ অন্যান্য জিনিস ঢুকিয়ে ভারি করে ফেললে, তা ছোট শিশুর ঘাড়, পিঠ এবং মেরুদণ্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি করে৷ এতে শিশুর হাড়ের গঠনে ক্ষতি করতে পারে৷

ব্যাগের ওজন

১৯৯৫ সালে জার্মানিতে পিঠের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এজিআর নামের একটি সংস্থা তৈরি হয়৷ তাদের পরামর্শ, স্কুল ব্যাগ কেনার সময় সবচেয়ে জরুরি হচ্ছে খালি ব্যাগের ওজন যেন ১.৩ কেজির বেশি না হয়৷ অর্থাৎ ব্যাগ যেন শিশুর কাছে লোড বা ‘বোঝা’ মনে না হয়৷ বোঝা ব্যাপারটা কিছুটা অনেক সময় নির্ভর করে শিশুর শরীরের ওজনের উপরও৷ স্বাস্থ্যবান শিশুর জন্য ওজন ততটা খারাপ না হলেও দুর্বল শিশুর জন্য তা অবশ্যই ক্ষতিকর৷

ব্যাগের বেল্ট

স্কুল ব্যাগের দু’পাশের বেল্টগুলো যেন ৪ সেন্টিমিটার চওড়া এবং নন-স্লিপ হয়, তাছাড়া বেল্টের প্যাড সামান্য মোটা ও ছোট-বড় করার ভালো সুবিধা থাকলে শিশুদের মেরুদণ্ডে চাপ কম পড়ে এবং শ্বাসকষ্টও কম হয়৷

ব্যাগের ভেতরে কী?

শুধু সুন্দর এবং উপযুক্ত ব্যাগ হলেই যথেষ্ট নয়৷ লক্ষ্য রাখতে হবে, ব্যাগের ভেতরে যেন প্রয়োজনের বেশি কোনো জিনিসই না ঢোকানো হয়৷ অর্থাৎ প্রতিদিনই নতুন করে প্যাকিং করতে হবে৷ শুধু সেদিনের প্রয়োজনীয় বই খাতা ও দরকারি জিনিসই থাকবে পিঠে নেওয়ার ব্যাগের ভেতর – তার বেশি কিছুই নয়! বাড়তি ওজন মানেই শিশুর মেরুদণ্ড, ঘাড়, পিঠের জন্য বাড়তি চাপ, এতে ক্ষতি হয়ে যেতে পারে শিশুর স্বাস্থ্যের৷

ব্যাগের হ্যান্ডেল

ছোট শিশুদের স্কুল ব্যাগের হ্যান্ডেলটিও হতে হবে আরামদায়ক, যাতে ছোট ছোট শিশুরা সহজে হ্যান্ডেল করতে পারে৷

পছন্দের ব্যাকপ্যাক

প্রাইমারী স্কুল পর্যন্ত বাচ্চারা সাধারণ স্কুল ব্যাগ নিতে তেমন আপত্তি না করলেও একটু বড় হওয়ার সাথে সাথে ওদের বন্ধুদের মতো নিজেদের পছন্দের ব্যাগই কিনতে চায়৷ এক্ষেত্রে এজিআর সংস্থার পরামর্শ – অসুবিধা নেই, আজকাল বাজারে স্বাস্থ্যসম্মত বা পিঠের জন্য নমনীয় অনেক ব্যাকপ্যাকই পাওয়া যায়৷ ডিডাব্লিউ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ