• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বাসদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Nilphamari Pic-1 - Copyসিসি নিউজ: তিস্তা সেচ প্রকল্পের আওতাধিন ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন শত কোটি টাকা ক্ষতিপূরণ ও তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যাসহ দশ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ (মার্কসবাদি) জেলা কমিটি।
সোমবার দুপুরে শহরের শহীদ মিনার চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তরের সামনে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রংপুর বিভাগীয় সংগঠক আহসানুল আরেফিন তিতু, নীলফামারী জেলা সংগঠক আব্বাস আলী, ডোমার উপজেলা সংগঠক ইয়াসিন আদনান রাজিব, ডিমলা উপজেলা সংগঠক রবীন্দ্র নাথ রায়, জলঢাকা উপজেলা সংগঠক তরুনী রায় বক্তব্য রাখেন।
বক্তরা কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল নিশ্চিত, সার-বীজ, ডিজেল কীটনাশকের দাম কমানো এবং বয়স্কভাতা তিন হাজার টাকাসহ বাসদের দেওয়া দশ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি বিশেষ আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ