চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে হিজরা সম্পদায়ের উপর অতর্কিত হামলা চালিয়ে ৩ জনকে আহত করার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ সয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এ হামলাকারী চিত্ত রঞ্জন ও তার ছেলে নিতাই রঞ্জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। রোববার দুপুরে শহরের নতুন বাজার পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, চিত্ত রঞ্জনের নাতীর নাম রাখা অনুষ্ঠানে নাচ গান করার জন্য কয়েক জন হিজরা সম্প্রদায় যায়। তারা যাওয়ার পর পরই তাদেরকে দেখে উত্তেজিত হয়ে চিত্ত রঞ্জন ও তার ছেলে নিতাই রঞ্জনসহ কয়েকজন লাটি দিয়ে তাদের উপর হামলা চালায়।
এতে হিজরা সম্প্রদায়ের কুয়াশা (৪৫), দিলারা (৫০). সজনী (৩৫) আহত হয়। এ সময় হিজরা সম্প্রদায়ে ডাকা ডোল ভেঙ্গে ফেলে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত হিজরারা জানায়, নব যাতক শিশুর নামরাখা অনুষ্ঠানে গান বাজনা করার জন্য যাওয়ারপর নিতাই রঞ্জন কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে তার বাবা চিত্ত রঞ্জনের কাছে অভিযোগ দিলে তারা বাপ ছেলে মিলে উত্তেজিত হয়ে হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় কুয়াশা হিজরা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।