• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গণধর্ষণের শিকার কলেজ ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

Dorson-1ফেনী: চাকরি দেয়ার নামে হোটেলে এনে গণধর্ষণ করা সেই কলেজছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সোমবার সকালে পুলিশি হেফাজতে তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে ফেনী সদর হাসপাতালে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশি হেফাজতে ডাক্তারি পরীক্ষা শেষে ধর্ষণের শিকার ছাত্রীকে তার মায়ের হেফাজতে দেয়া হয়েছে। ধর্ষণের ঘটনায় ওমর ফারুক ও তার সহযোগী ম্যানেজার জাহাঙ্গীর আলমের নামে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

এর আগে রোববার সকালে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকার লতিফ টাওয়ারের তৃতীয় তলায় টাইম পাস রেস্টুরেন্টে ডেকে এনে ভেতরের একটি কক্ষে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার ‘নায়ক’ ওমর ফারুক ওই লতিফ টাওয়ারের মলিক হাজী আবদুল লতিফের ছোট ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ