• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার মাঠে নামছে কৃষ্ণ রানী শিবির

Warm-Up-Pracঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ দল। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এ দিন তাদের প্রতিপক্ষ ভারত।

ভারতের বিপক্ষে কঠিন ম্যাচকে সামনে রেখে সোমবার এনএফএ আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচেই কঠিন লড়াইয়ের আশা করছে তারা। অবশ্য বাংলাদেশের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা একটু কঠিন হতে পারে। কারণ নেপালের সঙ্গে তাপমাত্রায় ব্যাপক পার্থক্য আছে। দিনের বেলায় তাপমাত্রা বাংলাদেশের সমান হলেও রাতে সেখানে তাপমাত্রা থাকে ১৫ ডিগ্রির নীচে থাকে।

বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণ রানী সরকার ভালো খেলার ব্যাপারে আশাবাদী। ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের মাধ্যমে ভাল ফল আদায় করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে উল্লেখ করেছেন তিনি। কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘দুই দলের জন্যই ম্যাচটি বেশ কঠিন। আমরা চেষ্টা করব সেরাটা দেয়ার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

সোমবার থেকেই মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। বি গ্রুপের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। ভুটানকে তারা হারিয়েছে ১২-০ গোলে। একইদিনে অপর খেলায় ইরানকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক নেপাল।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে দুই গ্রুপে বিভক্ত হয়ে ৭টি দল অংশ নিচ্ছে। যেখানে বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে ভারত ও ভুটান। দুই গ্রুপ থেকে মোট ৪টি দল খেলবে সেমিফাইনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ