• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফিরছেন আরো ১৩৬ ইয়েমেন প্রবাসী

shahriarঢাকা: গৃহযুদ্ধ কবলিত ইয়েমেন থেকে উদ্ধার হওয়া আরো ১৩৬ বাংলাদেশিকে মঙ্গলবার রাতে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি আরো জানান, এখন পর্যন্ত দেশে ফেরত আসা এবং উদ্ধারের পর জিবুতিতে আশ্রয়ে থাকা ইয়েমেন প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ৫০৮ জন।

এদিকে দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসী বিরোধী সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে হটলাইন চালুর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে গত রোববার ভোরে বাংলাদেশ বিমানের দু’টি বিশেষ ফ্লাইটে ভারতের কেরালা থেকে বাংলাদেশে আসেন ২৩৬ জন ইয়েমেন প্রবাসী বাংলাদেশি। এর ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার রাতে আরো ১৩৬ জনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেয়া এবং আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের জানানো হয় সংবাদ সম্মেলনে।

এছাড়া লিবিয়া ও ইতালীর মাঝখানে ভুমধ্যসাগরে জাহাজডুবির ঘটনায় ১ জন বাংলাদেশীকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শাহরিয়ার আলম। তবে ঐ ব্যক্তি তার পরিচয় প্রকাশ করতে রাজি নন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ