• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাগেরহাটে হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

Adalotবাগেরহাট: বাগেরহাটে হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহা. মহিদুজ্জামান মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ রায় দেন। একই সঙ্গে আদালত দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামের মৃত. শাহাদাত মীরের ছেলে রিন্টু মীর (২৩), সুন্দরঘোনা গ্রামের তোফাজ্জেল চৌধুরীর ছেলে ফয়েজুল চৌধুরী (২০), ফকির জিয়া উদ্দিন জিয়া (২৮), মান্নান মীর (৫২) ও আলফাজ হোসেন রুবেল (২৮)।
এ মামলায় নুর মোহাম্মদ শেখের ছেলে সহিদ শেখকে (৩৪) আদালত খালাস দিয়েছে। রায় ঘোষণাকালে আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৯ জুন গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামের মোহেছেন মীরের ছেলে ঘের ব্যবসায়ী তাজ হোসেন মীর ওরফে তাজকে (২৫) তার খালাতো ভাই রিন্টু মীর ও তার লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন।
এ সময় তাজের কাছে থাকা একটি অত্যাধুনিক মোবাইল ফোন ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে লাশ গুম করেন হত্যাকারীরা।
এ ঘটনার ১০ দিন পর তাজের সন্ধান না পেয়ে তার মা মুসলিমা বেগম বাগেরহাট সদর থানায় ভাগ্নে ও বোনসহ ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রিন্টু মীরকে আটকের পর আদালতে ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।
এরপর তাজের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১০ সালের ২৭ ডিসেম্বর বাগেরহাট সদর থানার এসআই আব্দুল হক এজাহারভুক্ত ৩ আসামিসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষীদের জবানবন্দি শেষে এ ফাঁসির রায় দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ