• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমদানি নিষিদ্ধ ৭০০ সিসির ৭০ বাইক জব্দ

bike1429616678ঢাকা: রাজধানীর কমলাপুর আইসিডি থেকে আমাদানি নিষিদ্ধ ৭০০ সিসির ৭০টি মোটরসাইকেল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকালে বলাকা এন্টারপ্রাইজের কন্টেইনারে মোটর সাইকেলগুলো পান শুল্ক গোয়েন্দারা। আমদানি নিষিদ্ধ এসব মোটর সাইকেলের আমদানিকারক প্রতিষ্ঠানটির ঠিকানায় লেখা রয়েছে- বলাকা এন্টারপ্রাইজ, ফ্রি স্কুল স্ট্রিট, ঢাকা।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গোয়েন্দারা ধারণা করছেন, অপরাধমূলক কোনো ঘটনা ঘটানোর জন্য এসব মোটরসাইকেল আনা হয়েছিল।

বাংলাদেশে ১৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি করা বৈধ। আমদানি নীতিমালা ভঙ্গ করেই এসব মোটরসাইকেল আনা হয়েছিল। এসব মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৭ কোটি টাকা। তবে মোটরসাইকেলগুলো কোন ব্র্যান্ডের তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ