• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কালবৈশাখির কবলে লণ্ডভণ্ড রংপুরের ২০ গ্রাম, আহত ৫০

rangpur-jhorরংপুর : মঙ্গলবার রাতে কালবৈশাখীর তান্ডবে রংপুরের ৩টি উপজেলার প্রায় ২ হাজার বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্ধস্ত হয়েছে। এসময় ঘড় চাপা পড়ে আহত হয়েছে প্রায় ৫০ জন।

ঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হচ্ছে, মিঠাপুকুর, বদরগঞ্জ ও পীরগঞ্জ। কালবৈশাখি এই উপজেলার ২০টি গ্রামে প্রচন্ড আঘাত হানে। আহতদের রংপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝড়ের কারণে রংপুর-ঢাকা মহাসড়কের দু ধারে কয়েক শতাধিক গাছ পালা উপড়ে যাওয়ায় রাত ১ টা থেকে ভোর সাড়ে ৬ টা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ ছিলো। ফলে মহাসড়কের দুপাশে আটকা পড়ে শত শত যান বাহন।

 স্থানীয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার রাত ১ টায় শুরু হওয়া প্রচন্ড শক্তিশালী এই ঝড়ের আঘাতে হাজার হাজার বাড়িঘর বিধস্ত হয়। সহস্রাধিক গাছ পালা উপড়ে যায়। এ ছাড়াও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 এদিকে ক্ষতিগ্রস্থ লোকজন খোলা আকাশের নীচে বসবাস করলেও এখন পর্যন্ত কোন সহায়তা তারা পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ