• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গ্লোবাল এক্সিবিশনে যোগদিতে ভারত গেছেন বাণিজ্যমন্ত্রী

tofayel-2সিসিনিউজ: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ‘ফার্স্ট ইন্ডিয়ান গ্লোবাল এক্সিবিশন অন সার্ভিস-২০১৫ (জিইএস)’ শীর্ষক এক্সিবিশনে যোগদিতে বৃহস্পতিবার সকালে ভারতের রাজধানী নয়া দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

 

ভারত সরকারের আমন্ত্রণে তিনি এ অনুষ্ঠানে যোগদান করছেন। এক্সিবিশন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশসমূহের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সেবা খাতের উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণ করাই এ এক্সিবিশনের মূল উদ্দেশ্য।

 

বানিজ্যমন্ত্রী ২৪ এপ্রিল বিকেলে মূল বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করবেন। অনুষ্ঠান শেষে তোফায়েল আহমেদ আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন।

 

সূত্র জানায়, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, সার্ভিস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যৌথভাবে এ এক্সিবিশনের আয়োজন করেছে। নতুন দিল্লীর প্রগতি ময়দানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সিবিশনের উদ্বোধন করবেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করবেন।

 

বাণিজ্য মন্ত্রণালয়সূত্র জানায়, বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ বর্তমানে এলডিসিভুক্ত দেশগুলো সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এক্সিবিশনে অংশ গ্রহণ করে তিনি এলডিসিভুক্ত দেশ সমুহের সার্ভিস সেক্টরে বিরাজমান সমস্যা তুলে ধরে বিশ্ব বাণিজ্য সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী সুবিধাদি পাওয়ার বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করবেন।

 

এছাড়া তিনি বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় করবেন, যা দেশের বাণিজ্যের প্রসার তথা অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্তনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্প্রসারণ ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়েও মতবিনিময় করবেন।

 

ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম ও উন্নয়ন সহযোগি দেশ। দু’দেশের বাণিজ্য সম্পর্কও সুদৃঢ়। দু’দেশের বাণিজ্যের পরিমানও বিপূল এবং বাণিজ্যের ভারসাম্য বাংলাদেশের প্রতিকুলে।

 

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে ভারতে অনুষ্ঠেয় বাণিজ্যমেলায় বাংলাদেশের অধিকতর অংশগ্রহণ এবং ভারতের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দ্বি-পাক্ষিক বাণিজ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ