• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্যান্টনমেন্ট হচ্ছে সেনাবাহিনীর জন্য বেস্ট পজিশন : সিইসি

ccসিসি নিউজ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের সময় সেনাবাহিনীর জন্য ক্যান্টনমেন্ট হচ্ছে সবচেয়ে বেস্ট পজিশন। তিনি বলেন, সেনাবাহিনী সবসময় রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে। এবারও তাই থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী কোথায় থাকবে সেটা উল্লেখ করে দেয়া হয়েছে। মূলত ওই কারণে চিঠি দিয়েছি। কাজ করতে গেলে অনেক ভুল-ত্রুটি হয়ে থাকে, পরে সেগুলো শুদ্ধ করা হয়। চিঠিটা মূলত প্রতিস্থাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস ত্যাগের প্রাক্কালে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ক্যান্টনমেন্ট হলো ঢাকা সিটির কেন্দ্রে বিন্দু। মিরপুরে যেতে গেলেও ক্যান্টনমেন্ট ব্যাটার, আসতে গেলেও ব্যাটার। তাদের তো এক জায়গায় থাকতে হবে? আমরা মনে করেছি, ক্যান্টনমেন্ট তাদের জন্য বেস্ট পজিশন। তবে তাদের ডাকা হলেই তারা মুভ করবে। কৌশলগতভাবে ক্যান্টনমেন্ট থেকে মুভ করাটা সেনাবাহিনীর জন্য সহজ হবে। রিটার্নিং অফিসাররা ডাকা মাত্রই তারা চলে আসবে। ম্যাজিস্ট্রেটও তাদের সঙ্গে থাকবে। তাই কোনো সমস্যা হবে না।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ক্যান্টনমেন্ট যেহেতু ঢাকা সিটি করপোরেশনের মধ্যেই আছে, তাই সেনাবাহিনীকে বাহিরে বের করার দরকার নেই। সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে ক্যান্টনমেন্টের ভিতরেই থাকবে। নির্বাচনকালে রিটার্নিং অফিসার প্রয়োজন মনে করলে শাহনেওয়াজ বলেন, চট্টগ্রাম সিটিতেও একইভাবে সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকবে। প্রয়োজন হলেই তারা মাঠে নামবে। সেনাবাহিনী মোতায়েনের বিষয় নিয়ে ইসির দু’রকম সিদ্ধান্ত কেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি জনগণের মধ্যে বিভ্রান্তি দূর করতেই সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে পরিষ্কার করা হয়েছে বলেও উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ