• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘খালেদার গাড়িবহরে হামলার দায় ইসির’

cc3সিসি নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সব দায় নির্বাচন কমিশনের (ইসি)। সরকার এর দায় নেবে না।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্ষা ও ঈদ উপলক্ষে দেশব্যাপী সড়ক মেরামত মনিটরিং টিমের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচনে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ইসির। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে।
নির্বাচন কমিশন সরকারের সহযোগিতা চাইলে সরকার সহযোগিতা দিতে বাধ্য- বলেও জানানন ওবায়দুল কাদের।
গত কয়েকদিন ধরে  সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমে দফায় দফায় বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গাড়িবহর দৃর্বৃত্তদের হামলার কবলে পড়ে। এ সব ঘটনায় পাল্টিপাল্টি মামলাও হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ