• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘রাজারহাটে পুলিশ বনাম পুলিশ’ সংবাদ প্রসঙ্গে

Protibadসিসি ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমে “রাজারহাটে পুলিশ বনাম পুলিশ” শিরোনামে সংবাদটির প্রতিবাদ করেছেন পঞ্চগড় জেলার আটোয়ারী থানার পুলিশ সদস্য হারুন-অর-রশিদ। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট প্রতিনিধি মারফত জানিয়েছেন, সংবাদে আমার ( হারুন) বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যাহা উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার তথা চাকুরী জীবনে আমার সমুহ ক্ষতি করার হীন মানসে প্রকাশ করা হয়েছে। প্রকৃত পক্ষে আমি হারুন-অর-রশিদ উক্ত ঘটনার সাথে কোন ভাবে সম্পৃক্ত ছিলাম না। এমনকি উক্ত আসামীর সাথে আমার বা আমার পরিবারের কোন রুপ সর্ম্পক নেই। আমি উক্ত আসামীকে চিনিনা। ঘটনার দিন আমি কর্মস্থলে সরকারী দায়িত্বে ছিলাম। আমার বিশ্বাস আমাকে বিপদগ্রস্থ করার হীন উদ্দেশ্যে কে বা কাহারা উক্ত সংবাদকর্মীকে মিথ্যে তথ্য দিয়ে আমার বিরুদ্ধে উক্ত খবরটি প্রকাশের চেষ্টা করা হয়েছে। এমতাবস্থায় আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ