• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশ

fulbari sobi-23ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :গনতন্ত্র রক্ষার জন্য নির্বাচনের বিকল্প ছিল না । তা না হলে তৃতীয় শক্তির হাতে দেশ চলে যেত । তাই জাতীয় পার্টি নিবার্চনে অংশ নিয়ে গনতন্ত্র রক্ষা করেছে । যারা ভুল করে নির্বাচন করেনি , তারা ভুল বুঝতে পেরে এখন নির্বাচনে অংশ নিচ্ছে । উপজেলার পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা গুলো বলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী ।

বৃহস্পতিবার প্রথম সরকারী সফর উপলক্ষে উপজেলার কাশিপুর ডিগ্রী কলেজ, উত্তর কুটি চন্দ্রখানা নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ,ফুলবাড়ী ডিগ্রী কলেজ ,ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে তাকে পৃথক সংবর্ধনা দেয়া হয় ।
পরে তিনি ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন অনুষ্টানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজির হোসেন ,ইউএনও মোঃ নাসির উদ্দিন মাহমুদ , সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ আলম , জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক আজিজার রহমান মাস্টার ,উপজেলা সাধারন সম্পাদক হবিবর রহমান ও সভাপতি মইনুল হক , চেয়ারম্যান আলতাফ হোসেন , দেওয়ান আমিনুল ইসলাম ,শরিফুল আলম সোহেল ,মুসাব্বের আলী মুসা , মনিরুজ্জামান মানিক প্রমূখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ