• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টি-টোয়েন্টিতেও জয়ের সম্ভাবনা দেখছেন মাশরাফি

1429808821খেলাধুলা নিউজ: বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের আগে নিজেদের জয়ের সম্ভাবনা ৫০ ভাগ বলেই মনে করছেন। পাকিস্তানের বিপক্ষে এর আগের ৭টি টি-টোয়েন্টি ম্যাচে একটিও জয় নেই টাইগারদের। কিন্তু এবার পরিস্থিতি একদমই ভিন্ন। ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে দাপটের সঙ্গেই জিতেছে মাশরাফির দল। সেই আত্মবিশ্বাসের অনুরণনকে সঙ্গে করে টি-টোয়েণ্টিতেও পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের আগে ফেভারিট হিসেবে আওয়াজ তুলেই সিরিজ জয় করেছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে কি হতে পারে সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠতেই বললেন, ‘সত্যি হলো দুদলের জন্যে জয়ের সুযোগ সমান। আমরা এতো ম্যাচ খেলিনি কিংবা এক দেড় বছর বড় দলের সঙ্গে আমরা ম্যাচ জিততে পারিনি। তবু আমি বিশ্বাস করি ওয়ানডেতে যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে এবং নতুনরা পারর্ফম করলে ম্যাচটা আমরাও জিততে পারি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ