ঢাকা: জাসদ সমর্থিত মেয়র প্রার্থী মো. শহীদুল ইসলাম আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচনে তিনি বাস মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
শুক্রবার সকালে শহীদুল ইসলাম নিজেই সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
শহীদুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাসদ (ইনু) সমর্থীত প্রার্থী ছিলেন। ধারণ করা হচ্ছে জাসদ ক্ষমতাশীন দলের সঙ্গে জোটে থাকায় তিনি জোট প্রার্থীকে বিজয়ী করতে এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গত ১৫ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জেতিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণাকরেন।
ওই দিন ১৪ দলে থাকা সত্ত্বেও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন আলাদা ভাবে ঢাকার ২সিটিতে প্রার্থী দিয়েছে সাংবাদিকের এমন প্রশ্নে শহীদুল ইসলাম বলেছিলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সরকার বদল হয় না। নীতিরও পরিবর্তন হয় না।তাই আমরা এই নির্বাচন আলাদা ভাবে করি।শুক্রবার তিনি তার এ বক্তব্য থেকে সরে দাঁড়িয়ে ১৪ দলের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।’