• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মডেলকে ধর্ষণের ঘটনায় পুলিশসহ গ্রেফতার ৬

Dorsonআন্তর্জাতিক নিউজ : ভারতের মুম্বাইয়ে এক মডেলকে ধর্ষণের ঘটনায় তিন পুলিশ ও এক নারীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে মুম্বাইয়ের সাকি নাকা পুলিশের চৌকিতে গত মঙ্গলবার ২৯ বছর বয়সী ওই মডেল গণধর্ষণের শিকার হয়। আজ শুক্রবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার ওই নারী মডেল মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়াকে একটি খুদেবার্তা পাঠান। এর পর মারিয়া ওই মডেলকে থানায় ডেকে পাঠান। তার সঙ্গে কথা বলার পর মারিয়া এমআইডিসি পুলিশকে তাৎক্ষণিকভাবে এফআইআর গ্রহণ করতে নির্দেশ দেন।

মুম্বাইয়ের সাকি নাকা পুলিশ চৌকির দুই সহকারী পুলিশ পরিদর্শক ও চৌকির প্রধান পুলিশ কনস্টেবলসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়।

ওই মডেল অভিযোগ করেন, গত ৪ এপ্রিল ওই নারী মডেল পাঁচ-তারকা হোটেলে অডিশন দিতে গিয়েছিলেন। ফেরার পথে পুলিশ সদস্যরা তাকে থামিয়ে জোর করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। এর পর তাকে পুলিশ চৌকিতে নিয়ে ধর্ষণ করা হয়। পুলিশ সদস্যরা তার কাছে সাড়ে চার লাখ রুপি দাবি করে। এ ছাড়া তার কাছে থাকা সোনার আংটি, গলার চেইন, চুড়ি ও নগদ অর্থসহ প্রায় ৮০ হাজার রুপির জিনিস ছিনিয়ে নেওয়া হয়। পরে তার এক বন্ধু এসে পুলিশকে অর্থ দিয়ে তাকে ছাড়িয়ে নেন। মডেল জানান, তার বন্ধুকে মধ্যরাতে ওই অর্থ জোগাড় করতে কয়েকটি এটিএম বুথে ঘুরতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ