• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টাইগার ‘হিরো’ মাশরাফি বললেন…

masrafee11429728374খেলাধুলা নিউজ: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘ফেবারিট’ বলায় সাকিব আল হাসানের সমালোচনা করেছিলেন মোহাম্মদ হাফিজ। মাঠে জবাব দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। ৩ ওয়ানডেতে বাংলাদেশের কাছে হারের সাক্ষী ছিলেন হাফিজ। তাই টি-টোয়েন্টি নিয়ে বোধ হয় কোনো মন্তব্য করতে সাহস পাননি পাকিস্তানের এই অলরাউন্ডার।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি কিন্তু হাফিজের পথে হাঁটলেন না। অতীত পরিসংখ্যান রপ্ত করে ঠিকই বাংলাদেশকে পরোক্ষভাবে হুমকি দিয়েছিলেন আফ্রিদি। জানিয়েছিলেন, অন্তত টি-টোয়েন্টিতে নাকি তাই তারাই ফেবারিট। মাঠের বাইরে আফ্রিদির প্রতিবাদ করেননি কোনো টাইগারই। বোধহয় মাঠেই জবাব দেওয়ার জন্য মুখিয়ে ছিলেন মাশরাফিরা।  আফ্রিদিকে জবাবটা ঠিকই দিয়ে দিলেন তারা। ম্যাচটিতে ৭ উইকেটে জয় তুলে নিয়ে উচ্ছ্বসিত টাইগার দলপতি মাশরাফি।

তিনি বলেন, ‘আমার ক্রিকেটের জন্য দারুণ মুহূর্ত এটি। এই সময়টির জন্য ৬ থেকে ৭ মাস ধরে আমরা অপেক্ষা করেছি। কঠোর পরিশ্রম করেছি। আমি বিশ্বাস করি, ছেলেরা টেস্টেও ভালো খেলবে। আপাতত আমার ফিটনেস ঠিক আছে। খেলা চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ