• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা: নতুন মুখ লিটন ও শহীদ

bagladesh_squad1429898809খেলাধুলা নিউজ : পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি পর্ব শেষ করল বাংলাদেশ। দুই বিভাগেই সফরকারীদের বাংলাওয়াশ করার গৌরব অর্জন করেন টাইগাররা। এখন মুশফিক-সাকিব-তামিমদের ভাবনায় টেস্ট সিরিজ।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার। ম্যাচটি অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এরপর ৬ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দুটি সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা।

টেস্ট দলের নতুন মুখ লিটন কুমার দাস ও মোহাম্মদ শহীদ। স্কোয়াডে আছেন তিন ম্যাচ খেলে ১১ উইকেট নেওয়া জুবায়ের হোসেন লিখনও। স্কোয়াডে জায়গা হয়নি বিশ্বকাপে ইনজুরিতে পড়া এনামুল হক বিজয়, নাসির হোসেন ও সোহাগ গাজীর।

দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ‘রান মেশিন’ মুশফিকুর রহিম। আর সহঅধিনায়ক হিসেবে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

এবার টেস্টেও ভালো সূচনা করতে চাইবেন মুশফিক-সাকিবরা। পাকিস্তানকে কোণঠাসা করতে পারলে টেস্ট সিরিজটাও বাংলাদেশের জন্য হতে পারে একপেশে। অতীত পরিসংখ্যান এখন আর পাত্তা দিচ্ছেন না তারা। তাই টেস্টেও পাকিস্তানের বিরুদ্ধে ভাল কিছু করার প্রত্যাশা টাইগারদের।

বাংলাদেশের টেস্ট স্কোয়াডে আছেন যারা :

  • মুশফিকুর রহিম (অধিনায়ক)
  • তামিম ইকবাল (সহঅধিনায়ক)
  • লিটন কুমার দাস
  • মুমিনুল হক
  • সাকিব আল হাসান
  • মাহমুদউল্লাহ রিয়াদ
  • শুভাগত হোম চৌধুরী
  • ইমরুল কায়েস
  • সৌম্য সরকার
  • তাইজুল ইসলাম
  • জুবায়ের হোসেন লিখন
  • রুবেল হোসেন
  • শাহাদাত হোসেন
  • মোহাম্মদ শহীদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ